বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে – ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি।। বিএনপি ক্ষমতায় আসলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস দেন – ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির ধানের শীষ এর প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি আরও বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হলে পাহাড়ে পাহাড়ি বাঙালি কারো শান্তি হবে না। আপনারা পাহাড়ে চাকুরী, ব্যবসা – বাণিজ্য করতে পারি না। অস্ত্রের মুখে আতঙ্কে থাকেন সবসময়। এতএব পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা দরকার। অথাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা যা করা দরকার বিএনপি ক্ষমতায় আসলে শান্তি প্রতিষ্ঠায় আমি আপনাদের জন্য সব করবো। আমাকে আপনারা চিনেন, আমি অতিথেও আপনাদের এ জেলার উন্নয়নে কাজ করে এসেছি। আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনাদের সময় লাগবে মাত্র ১ মিনিট। সুতরাং আগামীতেও যদি আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট এ পাহাড়ে উন্নয়নের কাজ করার সুযোগ দেন তাহলে আপনাদের ভাগ্য উন্নয়নে আমি কাজ করবো।
শনিবার বিকেলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নির্বাচনী পথসভায় ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
শনিবার বিকেল থেকে পানছড়ি উপজেলার চৌধুরী পাড়া, লোগাং বাজার, কোলনী পাড়া, বটতলী দমদম, মুসলিম নগর, জিয়া নগর, মধ্যম ফাতেমা নগর, হাসান নগর এলাকায় নির্বাচনী পথসভা করেন।
নির্বাচনী পথসভায় পানছড়ি উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































